বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ( শুক্রবার) বিকেলে শহরের খড়কি কবিরের মোড়ে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত তরিকুল ইসলাম (৪৫) জানান, একই এলাকার বিশ্বাস পাড়ার রিন্টু (৩৮), মানু (৩৪), লিটন (২৬), রায়হান (২০) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন বাড়ির পাশে কবিরের মোড়ে বসে ছিলো। এ সময় তারা তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহা. আলী হাসান জানান, তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তার অবস্থা আশঙ্কামুক্ত।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

