বিবি প্রতিবেদক
ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।
গতকাল ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এনামুলের করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ইকবাল কবির লিটন ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ।
ঋণখেলাপির অভিযোগে গত ১৩ ডিসেম্বর এনামুলের মনোনয়নপত্র বাতিল করে ইসি।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য ইসির কাছে আবেদন করেন।
এনামুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করবেন তারা।
শিরোনাম:
- যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
- বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
- মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
- দখলের শহর যশোর
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

