বাংলার ভোর প্রতিবেদক
ফের রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শেকড় যশোর।
সংগঠনের মা-দিবস উদযাপন পর্ষদ-২০২৬ এর আহবায়ক হাবীবা শেফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও শেকড় যশোর রত্নগর্ভা মায়েদের সম্মাননা দিতে চায়।
এ লক্ষ্যে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নুরুল আরিফিনের মোবাইল ০১৯২১৭২৬৯৭২ নাম্বারে যোগাযোগ করে। রত্নগর্ভা মায়েদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
