বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশার স্মারণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরের হলরুমে এ আয়োজন করা হয়।

রোটারি বর্ষ উপলক্ষে র‌্যালি শেষে এ আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানের চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারিয়ান এ জেড এম সালেক, কাজী আজিজুর রহমান রনি, খায়রুল কবির চঞ্চল, আব্দুল্লাহ জনি, মোপাশার সহধর্মিনী বিপাশা বেগম, ছেলে ময়ুখ ও আজান।

দোয়া মাহফিল শেষে ১৪ জন অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

Share.
Exit mobile version