বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
আটকরা হলেন, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মাছুরা খাতুন (৪৫)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় শেখ আবুল হোসেনের বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং মাছুরা খাততুনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
