বেনাপোল সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেককে (৬৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার  (৭ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল কাগজপুকুর এলাকার পৌরগেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।

ঘটনার সময় আব্দুল মালেক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন।

পরে বেনাপোল পোর্ট থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে।

Share.
Exit mobile version