শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপি শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। প্রধান অতিথি বক্তব্যে সাংবাদিকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

শ্যামনগর প্রেসক্লাব সভাপতি প্রফেসর সামিউল আযম মনিরের সভাপতিত্বে সেক্রেটারি এসএম মোস্তফা কামাল ও সদস্য রণজিৎ কুমার বর্মনের যৌথ সঞ্চালনায় লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা প্রেসক্লাব সদস্যসহ অন্যান্য এলাকার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিকেল সাড়ে তিন টায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version