চুড়ামনকাটি সংবাদদাতা 

সোমবার সকাল ৯ টায় চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মিজানুর রহমানের মা গোলাপি বেগমের জানাজা স্থানীয় দোগাছিয়া আহসাননগর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যক্ষ মশিউল আযম, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন,

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, মুফতি কবিরুল ইসলাম, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন,

সাবেক সভাপতি হেদায়েত খান, সলুয়া আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন,

ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।

জানাজার নামাজ পড়ান দোগাছিয়া আহসাননগর বাজার জামে মসজিদের ইমাম সাংবাদিক মিজানুর রহমানের ছোট চাচা।

গত রোববার বিকেল ৫ টার সময় মরহুমা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

Share.
Exit mobile version