বাংলার ভোর প্রতিবেদক
যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সদস্য, দৈনিক গ্রামের কাগজের ক্রীড়া সাংবাদিক ও উপশহর ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী আবুল বাশার মুকুলের মেয়ে মাহিয়া সুলতানার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর উপশহর বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাত্র ২৫ বছর বয়সে মাহিয়া প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ বছরের এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহম্মেদ বাপি, পৌর জাসদের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব জোটের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি খায়েরুজ্জামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ ফুল, আসাদুল্লাহ খান বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহি সদস্য এহসানুল হক সুমন, সোহেল আল মামুন নিশাদ, উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন প্রমুখ।

জানাজায় সাংবাদিক মুকুল তার মেয়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। শুক্রবার বাদ জুম্মা বি-ব্লক জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

Share.
Exit mobile version