সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, টিটিসি’র অধ্যক্ষ অপু হালদার ও তালা উপজেলা উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার বিল্লাল হোসেন।

প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান (তহিদ)।

এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও শম্পা রায়, ফিংড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইরিন সুলতানা ও হাসানুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পান্না লাল বিশ্বাস, নগরঘাটা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও দেবাশিষ সরকার, সাতক্ষীরা পৌরসভা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, টিটিসির জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।

যুব সদস্যদের মাঝে বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সদস্য মারুফুজ্জামান সম্রাট, লাল গোলাপ যুবসংঘের সদস্য আরাফাত হোসেন, কর্ণফুলি যুবসংঘের সভাপতি মোহাইমিন, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি রিপন হোসেন, বেতনা যুবসংঘের সেক্রেটারি সাকিব হোসেন।

Share.
Exit mobile version