সাতক্ষীরা সংবাদদাতা

‘ঘুষ নয়, সেবা চাই; দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সনাক সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৈয়েব হাসান সামছুজ্জামান।

প্রধান আলোচক ছিলেন টিআইবি খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

বক্তারা বলেন, নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম, ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্যাহ, পবিত্র মোহন দাশ, ডা. সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, আবুল বাসার, অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলা।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দসহ শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য সভায় অংশ নেন।

Share.
Exit mobile version