মাগুরা সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মারুফ বিশ্বাস মিঠুর লাশ দাফনের ১৮৯ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মিঠু ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।
মঙ্গলবার মাগুরার সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সাভারে বিক্ষোভ মিছিল করার সময় মারুফ বিশ্বাস মিঠু গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে মাগুরায় গ্রামের বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা ও মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমান ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আহসান হাসিবের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
মামলার তদন্তের স্বার্থে আদালত মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান ঢাকা সাভার মডেল থানার কর্মকর্তা এসআই অটল।
শিরোনাম:
- বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
- দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
- শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
- ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
- যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

