কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৬ জন মৃত চালক ও হেলপার সদস্যের পরিবারকে নগদ ৬ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২ টায় সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
মৃত চালক সদস্য আব্দুর রহমান, আনিছুর রহমান ও সুলতান আহম্মেদের পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং মৃত হেলাপর সদস্য ওহিদুল ইসলাম ওহিদ, আব্দুল মাজেদ ও শফিউদ্দিনের পরিবারকে ৭৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক নাসিম উল্লাহ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও কাউন্সিলর মোক্তার হোসেনসহ সাধারণ সদস্যগণ।
শিরোনাম:
- সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
- বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
- প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
- যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
- যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
- এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
- যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
- ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!

