কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত গাভীর ডেমো ফার্ম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. লুৎফর রহমান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত উপজেলার মজিদপুর গ্রামের খামারী খায়রুল বাশারের গাভীর ডেমো ফার্ম ও বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরিদর্শন করেন।
এ সময় তিনি খামারি খায়রুল বাশারকে গাভীসহ বাছুরের যত্নে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলডিডিপি প্রকল্পের আওতায় মজিদপুর ইউনিয়নের বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরির্দশনকালে গরু-বাছুরের ক্ষুরারোগ, লাম্পিস্কিন ডিজিজ, ছাগলের পিপিআর, হাঁস-মুরগির রাণীক্ষেত, ডাক প্লেগ রোগসহ বিভিন্ন রোগের টিকাদান ও স্বাস্থ্য সম্মত লালন সম্পর্কে আলোচনা করেন। এ সময় তার সাথে ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা খাদিজা পারভিন, এলএফএ শফিকুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
- দখলের শহর যশোর
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
- উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!

