কেশবপুর প্রতিনিধি
আসন্ন যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কবির হোসেন ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গোলাম কিবরিয়া মনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
- মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
- যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
- পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
- যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
- শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
- চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
- জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

