বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম,
সরকারি মহিলা কলেজের বাংলার সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, লেখক গবেষক অধ্যাপক শওকত শাহী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। আলোচনা শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
