কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার সকালে তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান। তার বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে। তিনি দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হয়। তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সহকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শিরোনাম:
- যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
- মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
- নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
- আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
- সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
- মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
- মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
- ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে

