বিবি প্রতিবেদক
প্রায় এক মাস কারান্তরীণ থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। গতকাল বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
গত ১১ নভেম্বর বিএনপির চলমান একদফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালীন সময় বিএনপির এই নেতাকে যশোর ডিবি পুলিশ তার নিজ এলাকা থেকে আটক করে। আটকের পর যশোর কোতোয়ালি থানা পুলিশের নাশকতা সৃষ্টির অভিযোগ করা মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এবং কারাগারে থাকাকালীন বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশ পৃথক আরও চারটি মামলায় তাকে শ্যোনঅ্যারেস্ট দেখায়।
বিএনপি নেতা টিএস আইয়ূবের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা বলেন, হাইকোর্টের জামিনের আদেশের কপি বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেয়া হয়।
শিরোনাম:
- কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা
- যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা
- যশোরে ডেঙ্গু মোকাবিলায় অ্যাকশন প্ল্যানের নির্দেশ ডিসির
- যশোরে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
- যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন
- যশোরে জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির সংবর্ধনায় মিলনমেলা
- যশোরে হলুদ ফুলকপি চাষ করে কৃষক গোলাপের মুখে রঙিন হাসি

