বাংলার ভোর প্রতিবেদক :
চুড়ামনকাটিতে এমবিবিএস ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে ডিএনএ ডাক্তার-খানা। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলা চুড়ামনকাটি বাজারে এ ডাক্তার খানার উদ্বোধন করা হয়েছে। ডাক্তারখানাটি চুড়ামনকাটি-চৌগাছা সড়কের চুড়ামনকাটি স্বাস্থ্য সেবা কমপ্লেক্সের সামনে আল্লাহর দান কমপ্লেক্সে স্থাপিত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তারখানার প্রতিষ্ঠাতা রাশেদ আহসান। প্রধান অতিথি ছিলেন চুড়ামনকাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কৃষিতে স্বর্ণপদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম উরফে দুদু, চুড়ামনকাটি প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ফার্মেসি ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকগণ। উপস্থিত সকলেই একটি ইউনিয়ন পর্যায়ে এমন বড় ধরনের পরিকল্পনা করাই সকলের সন্তুষ্ট প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুড়ামনকাটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহব্বত আলী।
ডিএনএ ডাক্তারখানার প্রতিষ্ঠাতা রাশেদ আহসান বলেন, এলাকার সাধারণ ও অসহায় দরিদ্র মানুষের কথা ভেবে আমি চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানাটি চালু করেছি। এখানে সপ্তাহে দুদিন এমবিবিএস ডাক্তার দ্বারা মাত্র দুইশত টাকা ভিজিটে রোগী দেখা হবে। একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহের দুদিন রোগী দেখবেন।
