মাগুরা সংবাদদাতা
শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে দশটায় চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি বীরেন বিশ্বাস ও বাংলাদেশ জাসদ জেলা নেতা বাহারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তাগণ বাজার সিণ্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরের মেহনতি মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান।
শিরোনাম:
- যুদ্ধবিরতি ঘোষণা : শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব
- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ঐতিহাসিক দাবি, নেতানিয়াহুর বিপর্যয়
- নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্ত
- অশালীন গান নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় নোরা ফাতেহি
- কাঁচা আম খেলে শরীরে যা ঘটে
- গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
- কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
- ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা

