চৌগাছা সংবাদদাতা 

যশোরের চৌগাছায় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

গত ১৫ জুলাই সন্ধ্যায় চৌগাছা থানার এসআই হোসেন পাটওয়ারীর নেতৃত্বে পৌরসভার পাকিস্তান রোড এলাকায় অভিযান পরিচালনা করে গরীবপুর গ্রামের ইছাহক (২১) ও সুমনকে (২২) গ্রেফতার করেন।

পরে তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share.
Exit mobile version