শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর সদরে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসার নূরানী কিন্ডার গার্ডেন বিভাগের বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় মাদ্রাসা ময়দানে মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেকের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার নির্বাহী কমিটির সভাপতি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ও পুরস্কার বিতরণ করে শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম (রফিক), নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, মাদ্রাসার মুহাদ্দিস মোস্তফা কামাল,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,কারী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান।
শিরোনাম:
- জামাইয়ের ছুরিতে আহত শ্বাশুড়ি
- চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও ফসল লুটের অভিযোগ
- এলাকাবাসীর প্রত্যাশা পূরণের প্রুতিশ্রুতি দিলেন অমিত
- যশোর-৩ আসনের ১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনী সভা অনুষ্ঠিত
- যশোরে লাঙ্গলের জোয়ার সৃষ্টিতে খবির গাজীর গণসংযোগ
- বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা
- নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সম্পন্ন
- মাগুরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

