প্রতিনিধি
মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চাইলেন সাকিব আল হাসান। গতকাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১২টায় শহরের নোমানীয় ময়দান থেকে এ বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবারও নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
সাকিব আল হাসান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে উপস্থিত নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মাগুরা-২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
তিনি বিজয় র্যালিতে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি এভাবে একত্রিত হয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সাবইকে ভোটকেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
শিরোনাম:
- গণহত্যা দিবসে সাতক্ষীরায় পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা
- আধুনিকায়ন হচ্ছে যশোর মৎস্যবিজ কেন্দ্র
- তালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনিয়ম দুর্নীতি : টন টন টিআর হরিলুট
- গণহত্যা দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত
- কৃষ্ণনগরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
- ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মায় যাত্রীবাহী বাস
- যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

