বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের পক্ষে শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম।
এছাড়া জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, শহর যুবলীগ, জেলা যুব মহিলা লীগ, সদর উপজেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও সদর উপজেলা শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ, সৈনিক লীগ,কমিউনিস্ট পার্টি জেলা কমিটি, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটি, জেলা জাগপা, জেলা ছাত্রলীগ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, জেলা নির্মাণ শ্রমিক লীগ, রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জেলা যুব মৈত্রী, জাকের পার্টি, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদ।
প্রেসক্লাব যশোর, দৈনিক কল্যাণ, দৈনিক গ্রামের কাগজ পরিবার, দৈনিক রানার পরিবার, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীন আলো, দৈনিক পল্লীর কাগজ পরিবার, দৈনিক বাংলার ভোর পরিবার। সরকারি মহিলা কলেজ, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল, জেলা কিন্ডার গার্টেন স্কুল অ্যাসোসিয়েশন, এস.এম সুলতান ফাইন আর্ট কলেজ, গ্রিন ল্যাবরেটরি স্কুল, নবকিশলয় স্কুল, টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, বর্ণমালা বিদ্যাপীঠ, গ্রিন ল্যাব স্কুল এন্ড কলেজ, মহিলা মাদ্রাসা।
শিরোনাম:
- কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত
- প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
- তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে
- যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪
- সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও কার্তুজ উদ্ধার
- যশোরে ‘ইনার উইন্ডো ইন্সটিটিউট’র কর্মশালা অনুষ্ঠিত
- একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব : মোবারক হোসেন