মাগুরা সংবাদদাতা
ভারতীয় সন্ত্রাস দমন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের বিশ্বরোড মাইক্রো স্ট্যাণ্ডে শনিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত গণসমাবেশে দলের জেলা সেক্রেটারি মুহাম্মদ সহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শওকত আলী হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আ. সালাম জায়েফ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের শহিদের রক্তের বিনিময়ে আজ যে পরিবেশে সৃষ্টি হয়েছে সেখানে একটি দল লুটতরাজ শুরু করেছে। আপনারা নিজ দলকে সামলান তা নাহলে আপনাদের পরিণতিও একই রকম হবে।
শিরোনাম:
- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
- রামিসাসহ দেশব্যাপি নারী নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন
- জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের ঈদ উপহার প্রদান
- যশোর শহর যানজটমুক্ত করতে নতুন সেতু তৈরির ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
- মুন্সি নাজমুল হোসেনের ঈদ সামগ্রি বিতরণ
- পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
- যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
- রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

