নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা। গতকাল বিকেলে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে জনবহুল এলাকা থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কারা কেনো ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
- উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
- উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

