বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির একাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিরোনাম:
- যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
- সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
- যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
- দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
- দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
- নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
- যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান

