নড়াইল সংবাদদাতা

ঢাকায় বসবাসরত নড়াইল জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে নড়াইল জেলা সমিতি, ঢাকা। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে আজাদ, কার্যনির্বাহী নির্বাচন কমিশনার অ্যাড. এ কে এম গুলজার হোসেন খান ও অ্যাড. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান (মিঠু), সিনিয়র সহসভাপতি শিকদার রাশেদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. অহিদুজ্জামান (পিপিএম)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব কুমার রায়।

এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং ১২ জন কার্যনির্বাহী সদস্যসহ মোট ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠনটির নব নির্বাচিত যুগ্ম সাধারণত সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) বলেন, এটা একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন।

সংগঠন দ্বারা নড়াইলের সকল শ্রেণী পেশার মানুষকে কল্যাণ মূলোক কাজে সহায়তা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে নড়াইল জেলা সমিতি (ঢাকা) অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Share.
Exit mobile version