বাংলার ভোর প্রতিবেদক
সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর শোকসভা গতকাল প্রেসক্লাব যশোরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মহিদুল ইসলাম মন্টু সব সময় সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে আন্দোলন করেছেন। তিনি প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট ছিলেন। কখনও মালিক পক্ষের সাথে আপোষ করেননি। সংকটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখেছেন। পেশাদার সাংবাদিকদের সাথে থেকেছেন আজীবন।
বক্তারা বলেন, মহিদুল ইসলাম মন্টু অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে কখনও অহমিকা প্রতিহিংসাবোধ ছিলনা। তিনি সর্বদা ছিলেন হাসিখুশি। বর্তমান সময়ে আর সেই ট্রেড ইউনিয়ন নেই। এখনকার সাংবাদিক নেতারা মালিকদের সাথে সখ্যতা গড়ে কাজ করেন। যে কারণে সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ে না।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমুখ। পরে মহিদুল ইসলাম মন্টুর স্মরণে দোয়া মাহফিল করা হয়।
শিরোনাম:
- শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
- শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে
- যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
- দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত
- কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
- ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
- ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

