মণিরামপুর সংবাদদাতা
যথাযথ মর্যাদায় মনিরামপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার রাত ১২টা এক মিনিটে শহীদবেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ দিবসে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াত, মণিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সমাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, উপজেলা বিএপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান প্রমুখ।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
