শ্যামনগর সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহযোগী আটক হয়েছে। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চকবারা গ্রামের আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে হাফিজুর রহমান গাজি (২৫)। কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত একটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তারা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।
শিরোনাম:
- অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
- সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
- সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
- যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
- যশোরে আশুরা উপলক্ষে শোক র্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
- যশোরে মাদকবিরোধী দিবস পালিত
- জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত

