বাংলার ভোর প্রতিবেদক
শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউণ্ডেশন সারাদেশে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে শনিবার সকাল ৯ টায় যশোর জেলার সদর উপজেলার জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নতমানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে তানযীমুল কুরআন মাদরাসা যশোরের পরিচালক মুফতি সাইফুল ইসলাম যশোরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম হাফি।
বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউণ্ডেশনের সেন্ট্রাল প্রতিনিধি শোয়াইব আহমাদ, আস-সুন্নাহ ফাউণ্ডেশনের যশোর জেলা প্রতিনিধি মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রায়হান হোসাইন, সৈয়দ আরিফুল ইসলাম ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আস সুন্নাহ ফাউণ্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যশোর জেলায় তীব্র শীতের কারণে প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।
##
শিরোনাম:
- চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
- বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী
- ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়
- অভয়নগরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা অতঃপর থানায় অভিযোগ
- অনুকূল আবহাওয়া : আগাম মুকুলে খুশি শার্শার আমচাষীরা
- শ্যামনগরে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল
- মাগুরায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
- হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অভিনন্দন

