নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ আজ (বৃহস্পতিবার) শহরের মণিহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি আবু তালেব বাচ্চু, সাবেক সভাপতি কাজী কাদির অমিও, সাবেক সভাপতি জাহিদ হোসেন, নাসিবের সভাপতি সাকির আলী এবং মটরপার্টস ও টায়ার টিউব মালিক সমিতির সাবেক সভাপতি গোলাম ফারুক লিটন। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক শামছুল আলম স্বপন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. লিয়াকত আলী চৌধুরী (বাবুল)। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহি পরিষদ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য এস কে মাহফুজুর রহমান, সাইদুল আলম শুভ ও অফিস সচিব রফিকুল ইসলামকে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি যশোর সিটি কলেজে ভোট গ্রহণ শেষে ১৫ জন বিজয়ী হয়। গত সোমবার এদের মধ্যে থেকে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
শিরোনাম:
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

