বাংলার ভোর প্রতিবেদক

যীশু খ্রীষ্টের পবিত্র পুনরুত্থান দিবস (ইস্টার সানডে) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মহিমান্বিত সঙ্গীত আরাধনা অনুষ্ঠান ‘রেজুরেকশন অরশীপ ইভিনিং অনুষ্ঠিত। রোববার বিকেলে শহরের খড়কি খ্রীষ্টিয়ান পাড়ায় এই অনুষ্ঠান হয়।

এনসিওসি এবং টিএফসি’র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে যীশুর পুনরুত্থানের বিশেষ তাৎপর্য ও শান্তি-ভ্রাতৃত্বের বার্তা প্রদান করেন প্রধান বক্তা রেভা: ড. ডেভিড তন্ময় বিশ্বাস এবং ফাদার নিকোলাস মন্ডল। বক্তারা তাদের বক্তব্যে পুনরুত্থানের শক্তি ও মানবজীবনের ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে রক্তিম মন্ডলের সঞ্চালনায় প্রারম্ভিক প্রার্থনা করেন শমুয়েল বিশ্বাস, যশোর ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস মন্ডল, নির্মল আলবিনো হালদার।

যশোর আ. ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা পরেশ হালদার, দি স্যালভেশন আর্মির ডিস্ট্রিক কর্মকর্তা মেজর ডোনায় হেমবর্ম, নিউ চার্চ অব ক্রাইস্ট বাংলাদেশের শমূয়েল বিশ্বাস, সমাজসেবক ড. থিওেফিল অসিত, যশোর এজি চার্চের পাস্টার মানিক গাঠিয়া, টিএফস উজ্জল বাড়ৈ, কিংডম বিল্ডার্স চার্চ পাস্টর দিবাংশু বিশ্বাস, বাপ্পি গাজী, রোজমেরি বিশ্বাস, ক্যাথলিক পাড়া কমিটির সভাপতি সুশীল পাইক। এছাড়াও বক্তব্য রাখেন ফিলিপ বাবুল বিশ্বাস, লরেন্স রয়, ক্যানেট বিশ্বাস, অনুষ্ঠানের অর্গানাইজার দানিয়াল বিশ্বাস।

যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়কী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আকর্ষণ ছিল ছয়টি কয়ার টিমের সম্মিলিত আরাধনা ও সঙ্গীত। অংশগ্রহণকারী দলগুলো হলো এক্সিওস অরশীপ কয়ার, যশোর বিএসএফবি কয়ার, যশোর ব্যপ্টিস চার্চ কয়ার, খোলাডাঙ্গা উইমেন্স কয়ার, ক্যাথলিক চার্চ কয়ার এবং এজি চার্চ কয়ার।

Share.
Exit mobile version