বাংলার ভোর প্রতিবেদক
আজ ২৯ অক্টোবর। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মুক্তিযুদ্ধের প্রাক-পর্বে শ্বাসরুদ্ধকর সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রতিবাদীকণ্ঠ হিসেবে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল প্রতিবাদী এই সংগঠনের। সেই থেকে নিপীড়িত মানুষের গান গাইবার অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিল উদীচী তা আজও শোষণ, নিপীড়ন, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের জাতীয় সংস্কৃতির সৃষ্টিশীল নবজাগরণে দৃঢ়ভাবে কাজ করে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী যশোর জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০ টায় এমএম কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৩ দিনের কর্মসূচি। আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কের দুধারে রোপণ করা হবে ৫৭ টি তাল গাছের চারা। শেষ দিনে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিরোনাম:
- যশোরে সদ্য যোগ দেয়া চিকিৎসকদের সংবর্ধনা
- মজুতদারদের জন্য দুঃসংবাদ : বাড়েনি তেলের দাম
- জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত
- যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২
- ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন
- বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিট নির্বাচন সম্পন্ন
- শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
- রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
