প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে আগামি ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এ জন্য তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহবান জানান। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বিজয় র্যালি ও পথসভায় এসব কথা বলেন।
গতকাল তিনি তার বাস ভবন কালিগঞ্জ উপজেলার নলতা থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল সহকারে বিজয় র্যালি বের করে তার নির্বাচনী এলাকা আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।
এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিত মন্ডল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিুরজ্জামান মনিসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
- দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
- কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
- চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
- যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
- মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
- নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার

