কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ বেথুলিগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
গত শনিবার রাতে কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন কটি অভিযান চালিয়ে মল্লিকপুর বাজার থেকে অভিযুক্তকে আটক করে। আটক মেহেদী হাসান রাব্বি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণ মামলার অপর আসামি হলো একই গ্রামের রফিকুল ইসলাম (২৫)। দুইজনকে আসামি করে ঘটনার বিবরণ উল্লেখপূর্বক ২৭ জানুয়ারি ধর্ষণ মামলার বাদী বেথুলি গ্রামের ওই গৃহবধূ কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে মামলা করেন। মামলা নং-২৩ ।
ভুক্তভোগীকে পুলিশের মাধ্যমে মেডিকেলের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ জানান, ধর্ষণ মামলার একজন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
শিরোনাম:
- যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

