কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সেমিনার এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিতে¦ পরিষদের সভাকক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা অফিসের সহযোগিতায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার।
এ সেমিনারের মাধ্যমে তিনি মাদকদ্রব্য অপব্যবহার রোধ, নির্মূল ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহব্বান জানান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান ওহিদুল ইসলাম অদু, মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আল আজাদ, নাছির চৌধুরী, কালীগঞ্জ থানার এস আই ইকবল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম প্রমুখ।
শিরোনাম:
- যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
- যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
- যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
- চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
- যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
- যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া

