বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মানবজমিন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, মানবজমিন সব সময় সাহসী ও দ্বায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। জুলাই ’২৪-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলো পত্রিকাটি। তারা আরো বলেন মানবজমিন কখনও তোষামোদী সংবাদ প্রকাশ করে না। নিজেদের অবস্থান বজায় রেখে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আসছে। আগামীর দিনগুলোতে মানবজমিন আরো এগিয়ে যাবে তারা এই প্রত্যাশা করেন।

এ সময় আলোচনা অংশ নেন এবং উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সহ সভাপতি আনোয়ারুল কবির নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম।

পরে আমন্ত্রিত অতিথিসহ অনান্যরা কেক কাটেন।

Share.
Exit mobile version