কেশবপুর সংবাদদাতা

যুদ্ধক্ষেত্রে দেশের নিরাপত্তা নিশ্চিত করার গৌরবময় দায়িত্ব পালন শেষে অবসর নিলেও থেমে নেই দেশের সূর্যসন্তানরা। সমাজসেবা, মানবকল্যাণ, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মহান প্রত্যয়ে কাজ করে চলেছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস)-এর সদস্যরা। সেই ধারাবাহিকতায় যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির মাসিক সভা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল।

শনিবার কেশবপুরের মুন লাইট ক্যাফেতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সমাজসেবক ও সুধীজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংস্থার জয়েন্ট সেক্রেটারি কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম। এরপর শুভেচ্ছা বক্তব্যে সংস্থার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান বলেন, অসকস কেবল একটি সংগঠন নয়, এটি দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক।

পরে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনায় মেধাবী ছাত্রী সামন্তা মোস্তাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর কন্যা।

সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং উপদেষ্টা ড. হাবিবুর রহমান।

আলোচনা শেষে দেশ, জাতি, সশস্ত্র বাহিনী, শহীদ সেনা সদস্য, মুক্তিযোদ্ধা, সংগঠনের সদস্যবৃন্দ এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।

সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


 

Share.
Exit mobile version