কেশবপুর সংবাদদাতা
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সতীশকাটি ঋষিপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৪৫) ও জাকারিয়া সরকার (৩২)কে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। সে সময় আসামিদের আটক করে তাদের হেফাজত থেকে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
