কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ৩ লাখ টাকা মূল্যের দুটি জার্সি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামে। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামের হাফিজুর রহমান সন্ধ্যায় একটি সাদা-কালো রঙের জার্সি গাভী ও একটি সাদা-কালো রঙের জার্সি এঁড়ে গরু গোয়াল ঘরের তালা ভেঙে চোরের নিয়ে গেছে। গতকাল ভোরে গোয়াল ঘরের দরজা খোলা দেখে তিনি গোয়াল ঘরে যেয়ে গরু দুটি না পেয়ে চিৎকার দিলে বাড়ির অন্যান্য সদস্যসহ এগিয়ে আসেন। অনেক খোঁজাখুজি করেও গরু দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। ইতোমধ্যে ওই গ্রাম থেকে আরও কয়েক ব্যক্তির গরু চুরি হয়েছে বলে স্থাণীয়রা জানান। এ ঘটনায় গতকাল কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গরু চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক গরু চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
শিরোনাম:
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

