কেশবপুর সংবাদদাতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কেশবপুর পৌরসভার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাই বিশ্বাসের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের গেট থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।

সময় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলসহ বিএনপি নেতা মাসুদ, মিজান, রাজীব, হাসান এবং দলীয় নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, “পরিবেশ রক্ষা সবুজায়ন একটি জাতীয় দায়িত্ব।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।

বক্তারা প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

Share.
Exit mobile version