শফিকুল ইসলাম বিপ্লব
কেশবপুরে ৭ হাজার ২শত কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে ৪ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রবিউল ইসলাম,আনসার গাজী, অরুণ কুমার বসু, রেহেনা বেগম ধানের বীজ ও সার পেয়ে সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিরোনাম:
- ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক

