বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ায় এ ঘটনাটি ঘটে। জয়ন্ত বিশ্বাস ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে। পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জয়ন্ত বিশ্বাসের বাড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটি (৯) টেলিভিশন দেখতে আসে। এ সময় মেয়েটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারের লোকদেরকে জানায়। পরে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে সাগরদাঁড়ি এলাকা থেকে পুলিশ জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে। এ ছাড়া শিশু মেয়েটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। শিশু মেয়েটি পুলিশের হেফাজতে রয়েছে।
