কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলের ২৭ বিলের চারপাশে ছয়টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। এসব বিলে ধানি জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। কয়েক বছর ধরে এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলের অর্ধেক এলাকায় বোরো আবাদ হয়নি। এবারও বোরো আবাদ না হওয়ার আশঙ্কা বেশি। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলদ, বনজ ও সবজি খেত। ফলে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, গোখাদ্য ও সামাজিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবির মধ্যে রয়েছে কেশবপুরের বিলখুকশিয়ার ডায়েরখালি খালের ৮ ব্যান্ড স্লুইস গেট সংলগ্ন শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন, পানি নিস্কাশনে সব খালের বাধা অপসরণ, শ্রীহরি নদীর অববাহিকায় যেকোনো একটি বিলে টিআরএম প্রকল্প চালু, সব নদী দখল মুক্ত করা, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, জলাবদ্ধ অঞ্চলে বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসা বিনা খরচে করা প্রভৃতি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, যুগ্ম আহ্বায়ক সনজিত বিশ্বাস, সদস্য বৈদ্যনাথ সরকার, শওকত হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

