কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও সচেনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ওই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মুহাদ্দেস আ. কায়ুম, মহা. শরিফুল ইসলাম, এসিল্যান্ড সোহেল রানা, হাসপাতালের আরএমও ডা. আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারউল্লাহ, এনসিপির হৃদয় আহসানসহ উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ছাত্র-ছাত্রী ও সুধীজন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নিয়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনা দেয়া হয়। বিশেষ করে ডাবের খোসা ও ফুলের টবে পানি নিস্কাশন ও বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দেয়া হয়।
