কোটচাঁদপুর সংবাদদাতা :
নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সমতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প; কৃষিবিদ আনিসুজ্জামান খান, কৃষিবিদ টিপু সুলতান, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দীন, উপজেলা মৎস্য অফিসার দীন মোহাম্মদ, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।
উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যেই আমাদের এ প্রোগ্রাম। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা এবং পুষ্টিসমৃদ্ধ ফসল চাষের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। কংগ্রেস শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

Share.
Exit mobile version