বাংলার ভোর প্রতিবেদক :
বিএনপির নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকারের ঘোষিত প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের চিত্রা মোড়, এমকে রোড হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ ঘোষিত বাজেটে মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে উল্লেখ করেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানান এমন গণমুখি বাজেট ঘোষণার জন্য।
