কোটচাঁদপুর সংবাদদাতা :
‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুরে পালিত হয়েছে বিশ্বজনসংখ্যা দিবস-২০২৬।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিভাগীয় শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি কর্মকর্তা সোহেল রানা, সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস। অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ বছর বিশ্বজনসংখ্যা দিবসে উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হয়েছেন রমিজা খাতুন, ৩/খ ইউনিট, কুশনা ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হয়েছেন রীতা চৌধুরী, এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন বিপুল হোসেন কুশনা ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কুশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমির মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজন।
